Coriander Powder | (ধনিয়া গুঁড়ো) – 450g
$9.49
Bring the warm, sweet-earthy aroma of Desi Shad Roasted Coriander Powder to your kitchen in the USA. Sourced from Bangladesh and gently roasted for a deeper, more rounded flavor, it enriches fish curry, beef bhuna, chicken curry, dal, khichuri, and everyday Bangladeshi meals. Packed in a food-grade container for freshness and family cooking.
আমেরিকায় বসে আপনার রান্নাঘরে নিয়ে আসুন দেশি স্বাদ ভাজা ধনিয়া গুঁড়ার উষ্ণ ও তাজা সুবাস। সরাসরি বাংলাদেশ থেকে সংগৃহীত আস্ত ধনিয়া যত্ন সহকারে শুকনো খোলায় টেলে নিয়ে মিহি করে ভাঙানো হয়। এটি আপনার মাছের ঝোল, গরুর মাংস কষা, মুরগির তরকারি, ডাল, খিচুড়ি ও প্রাত্যহিক বাংলা খাবারে এনে দেয় অন্যরকম গভীরতা ও অতুলনীয় স্বাদ। নিয়মিত ও পারিবারিক রান্নার সুবিধার্থে এটি নিরাপদ ফুড-গ্রেড প্লাস্টিক বয়ামে সরবরাহ করা হচ্ছে।
| Weight | 450 g |
|---|---|
| Dimensions | 12 × 9 × 19.5 cm |
| Origin | Bangladesh |
| Form | Powder |
| Certification | COOCertificate of Origin: Authenticates the genuine source, quality, and complete traceability of the raw spices., PhytoGuarantees the product is completely free from agricultural pests, fungi, and plant diseases., RCCVerified through laboratory testing to ensure zero harmful radioactive contamination. |
In stock
100% Pure Bangladeshi Coriander Powder – Desi Shad
The Aroma of Bangladeshi Dishes
Some of the most meaningful memories of Bangladesh begin in the kitchen—a pot of fish curry simmering slowly, family members gathering around the dining table, and the gentle aroma of roasted spices spreading through the home. Among these aromas, roasted coriander brings a soft warmth that makes a curry feel fuller, richer, and unmistakably homemade.
Desi Shad Coriander Powder is made for recreating that feeling in your USA kitchen. Carefully roasted and finely ground, it carries a warm, mildly sweet, and lightly citrusy aroma that enriches rui mach curry, beef bhuna, chicken curry, dal, khichuri, and vegetables. One spoonful helps turn an everyday meal into a familiar Bangladeshi family dinner—rich in flavor, comfort, and the memory of home.
Crafted without artificial colors, chemicals, preservatives, or gluten, Desi Shad Coriander Powder is USDA Certified and produced in FDA-registered facilities, guaranteeing complete purity, food safety, and full adherence to US food regulations.
শতভাগ খাঁটি বাংলাদেশি ধনিয়া গুঁড়া – দেশি স্বাদ
বাংলাদেশি রান্নার সেই চেনা সুবাস
দেশের বাড়ির সবচেয়ে মায়াময় স্মৃতির একটা বড় অংশজুড়ে থাকে রান্নাঘরের চেনা ঘ্রাণ—কড়াইয়ে ফুটতে থাকা মাছের ঝোল, ডাইনিং টেবিলে পরিবারের সবার উপস্থিতি, আর ঘরজুড়ে ছড়ানো মসলার তাজা সুবাস। এসব সুবাসের মধ্যে ভাজা ধনিয়া গুঁড়ার মিষ্টি ও সোঁদা ঘ্রাণ যেকোনো তরকারিকে করে তোলে আরও ঘন, সুস্বাদু ও অকৃত্রিম।
আমেরিকার রান্নাঘরে সেই চিরচেনা অনুভূতি ফিরিয়ে দিতেই দেশি স্বাদ ধনিয়া গুঁড়া। যত্ন সহকারে টেলে মিহি গুঁড়ো করা এই মসলা হালকা মিষ্টি ও লেবুর মতো সতেজ এক ঘ্রাণ বহন করে, যা রুই মাছের ঝোল, গরুর মাংস কষা, মুরগির তরকারি, ডাল, খিচুড়ি ও নিরামিষ সবজিতে আনে ভিন্ন মাত্রা। মাত্র এক চামচ ভাজা ধনিয়া গুঁড়াই দৈনন্দিন খাবারকে বানিয়ে তোলে দেশের বাড়ির মতো তৃপ্তিদায়ক পারিবারিক ভোজ।
কৃত্রিম রঙ, ক্ষতিকর কেমিক্যাল, প্রিজারভেটিভ বা গ্লুটেন মুক্ত এই ধনিয়া গুঁড়া ইউএসডিএ (USDA) সার্টিফাইড এবং এফডিএ (FDA) নিবন্ধিত প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে প্রস্তুতকৃত, যা আমেরিকার খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে শতভাগ বিশুদ্ধতা নিশ্চিত করে।
Key Features & Specifications
- Ingredient: Ground roasted coriander.
- Origin: Sourced from Bangladesh.
- Roasting style: Carefully roasted for a deeper aroma and rounded flavor.
- Flavor: Warm, earthy, mildly sweet, and lightly citrusy.
- Texture: Fine powder suitable for cooking, marinades, and spice mixtures.
- Packaging: Food-grade jar.
- Best for: Fish curry, beef bhuna, chicken curry, mutton curry, dal, khichuri, vegetables, and marinades.
পণ্যের বৈশিষ্ট্য ও বিবরণ
- উপাদান: শুকনো খোলায় টেলে ভাঙানো খাঁটি ধনিয়া গুঁড়া
- উৎপত্তি: বাংলাদেশ থেকে সংগৃহীত
- ভাজার পদ্ধতি: সুন্দর সুবাস ও সুষম স্বাদের জন্য আলতো করে টেলে নেওয়া
- স্বাদ ও ঘ্রাণ: উষ্ঞ, সোঁদা, হালকা মিষ্টি এবং লেবুর মতো সতেজ আমেজ
- টেক্সচার: রান্না, মেরিনেশন ও মসলার মিশ্রণে ব্যবহারের উপযোগী মিহি গুঁড়া
- প্যাকেজিং: ফুড-গ্রেড বয়াম
- যাদের জন্য সেরা: মাছের ঝোল, গরুর মাংস কষা, মুরগির তরকারি, খাসির মাংসের ঝোল, ডাল, খিচুড়ি, সবজি ও মেরিনেশন
Perfect for Traditional & Everyday Cooking
Desi Shad Roasted Coriander Powder is ideal for:
- Beef bhuna and beef kala bhuna.
- Chicken curry and chicken jhal fry.
- Mutton curry.
- Rui, katla, ilish, and chingri malaicurry.
- Bhuna khichuri and dal.
- Mixed vegetable curry and chorchori.
- Alu bhaji and seasonal shobji.
- Kacchi biryani, tehari, and polao.
- Fish, meat, and poultry marinades.
ঐতিহ্যবাহী ও প্রতিদিনের রান্নায় চমৎকার ব্যবহার
- গরুর মাংস কষা ও কালা ভুনা
- মুরগির ঝোল ও চিকেন ঝাল ফ্রাই
- খাসির মাংসের তরকারি
- রুই, কাতলা, ইলিশ ও চিংড়ি মালাইকারি
- ভুনা খিচুড়ি ও ডাল
- পাঁচমিশালি সবজি ও চচ্চড়ি
- আলু ভাজি ও মৌসুমী সবজি রান্না
- কাচ্চি বিরিয়ানি, তেহারি ও পোলাও
- মাছ, মুরগি ও মাংসের মেরিনেশন
How to Use for Maximum Flavor
- Fish and meat curry: Add ½–1 teaspoon to the cooked onion, ginger, garlic, and spice base before adding fish, beef, chicken, or mutton. Mix with a little water to help the powder cook evenly.
- Bhuna: Cook the coriander powder with turmeric, chili, cumin, and oil during the bhuna stage until the spice mixture becomes fragrant.
- Dal and khichuri: Add a small amount while masoor dal, moong dal, bhuna khichuri, or vegetable khichuri is cooking for a deeper flavor.
- Vegetables and chorchori: Use in lau, mixed vegetables, alu dishes, chorchori, and seasonal shobji.
- Marinades: Combine with turmeric, chili powder, roasted cumin, salt, yogurt, lemon juice, mustard oil, ginger, or garlic for fish, chicken, beef, or mutton.
- Biryani, tehari, and polao: Add to the meat marinade or curry base with roasted cumin, bay leaf, cardamom, cinnamon, and garam masala.
- Suggested starting amount: Begin with ½ teaspoon for a family-sized dish and adjust according to the recipe and preferred flavor.
যেভাবে রাঁধবেন প্রফেশনালদের মতো
- মাছ ও মাংসের তরকারি: কড়াইয়ে পেঁয়াজ, আদা, রসুন ও মসলা কষানোর সময় ½–১ চা চামচ ভাজা ধনিয়া গুঁড়া দিন। সামান্য পানি দিয়ে মসলা কষালে গুঁড়ো সুন্দরভাবে মিশে যায়।
- কষানো রান্না: মসলা কষানোর সময় হলুদ, মরিচ, জিরা ও তেলের সাথে ধনিয়া গুঁড়া ভেজে নিলে কষানো মসলার সুন্দর ঘ্রাণ বের হয়।
- ডাল ও খিচুড়ি: মসুর ডাল, মুগ ডাল, ভুনা খিচুড়ি বা সবজি খিচুড়ি ফুটানোর সময় সামান্য ছড়িয়ে দিলে স্বাদে ভিন্ন মাত্রা আসে।
- সবজি ও চচ্চড়ি: লাউ, পাঁচমিশালি সবজি, আলুর তরকারি, চচ্চড়ি ও শাকসবজিতে ব্যবহার করুন।
- মেরিনেশন: হলুদ, মরিচ গুঁড়া, ভাজা জিরা, লবণ, দই, লেবুর রস, সরিষার তেল, আদা ও রসুনের সাথে মিশিয়ে মাছ, মুরগি বা গরুর মাংস মেরিনেট করুন।
- বিরিয়ানি, তেহারি ও পোলাও: মাংস মেরিনেট বা কষানোর সময় ভাজা জিরা, তেজপাতা, এলাচ, দারচিনি ও গরম মসলার সাথে এটি যোগ করুন।
- ব্যবহারের পরিমাপ: পারিবারিক রান্নার ক্ষেত্রে ½ চা চামচ দিয়ে শুরু করুন এবং রেসিপির প্রয়োজন অনুযায়ী পরিমাণ সামঞ্জস্য করুন।
Key benefits in everyday cooking
- Naturally aromatic: Adds warm, earthy fragrance to curry, rice, dal, meat, fish, and vegetables.
- Balanced flavor: Brings gentle sweetness and a light citrus-like note without overpowering other ingredients.
- Traditional Bangladeshi ingredient: Commonly used in curry bases, bhuna, dal, khichuri, marinades, and family meals.
- Easy to pair: Works naturally with roasted cumin, chili, turmeric, black pepper, ginger, garlic, and garam masala.
- Suitable for everyday cooking: A small amount can add depth to simple home-style dishes.
প্রাত্যহিক রান্নায় মূল সুবিধাসমূহ
- প্রাকৃতিক সুবাস: তরকারি, ভাত, ডাল, মাংস, মাছ ও সবজিতে উষ্ঞ ও সোঁদা ঘ্রাণ বাড়ায়।
- সুষম স্বাদ: অন্য মসলাকে ছাপিয়ে না গিয়ে চমৎকার মিষ্টতা ও হালকা সতেজ আমেজ তৈরি করে।
- বাঙালি রান্নার মূল অনুষঙ্গ: তরকারির মসলা কষানো, ডাল, খিচুড়ি, মেরিনেশন ও প্রাত্যহিক খাবারে ব্যাপকভাবে ব্যবহৃত।
- সহজে মিশে যায়: ভাজা জিরা, মরিচ, হলুদ, গোলমরিচ, আদা, রসুন ও গরম মসলার সাথে খুব সুন্দরভাবে মানিয়ে যায়।
- দৈনন্দিন রান্নায় ব্যবহারের উপযোগী: সামান্য পরিমাণেই সাধারণ ঘরোয়া রান্নায় দারুণ স্বাদ আনে।
Storage Instructions
To preserve the natural aroma and flavor:
- Store the jar in a cool, dry, dark place.
- Keep it away from direct sunlight, stove heat, steam, and moisture.
- Always use a clean, completely dry spoon.
- Close the lid firmly after every use.
- Avoid storing coriander powder beside the stove.
- Follow the best-before date printed on the package.
সংরক্ষণ নির্দেশিকা
প্রাকৃতিক সুবাস ও স্বাদ অক্ষুণ্ণ রাখতে:
- বয়ামটি ঠান্ডা, শুকনো ও অন্ধকার জায়গায় রাখুন।
- সরাসরি রোদের আলো, চুলার তাপ, ভাপ ও আর্দ্রতা থেকে দূরে রাখুন।
- সবসময় পরিষ্কার ও সম্পূর্ণ শুকনো চামচ ব্যবহার করুন।
- ব্যবহারের পর ঢাকনা শক্ত করে আটকে রাখুন।
- চুলার খুব কাছাকাছি বয়াম রাখবেন না।
A: Coriander powder (Dhonia) provides the essential body, mild citrusy aroma, and earthy depth needed for traditional curry gravies, bhuna, fish dishes, and vegetable chorchori.
A: Yes. It contains 100% pure ground coriander seeds with zero added starch, zero salt, zero artificial coloring, and zero chemical preservatives.
A: Our Coriander Powder is processed and packaged in compliance with strict US and international food safety standards.
It holds the following official certifications:
FDA-Registered Facility & USDA Compliance: Manufactured under strict food hygiene, purity, and safety regulations.
Phytosanitary Certificate: Guarantees the product is completely free from agricultural pests, fungi, and plant diseases.
Radioactivity Clearance Certificate: Verified through laboratory testing to ensure zero harmful radioactive contamination.
Certificate of Origin (COO): Authenticates the genuine source, quality, and complete traceability of the raw spices.
Every batch is thoroughly tested to ensure you receive 100% pure, unadulterated, and safe spices for your family.
A: For the best depth of flavor, add coriander powder during the bhuna stage alongside turmeric, cumin, and chili powder so it cooks thoroughly in the warm oil and onion base.
A: Coriander powder is the absolute backbone of a traditional Bangladeshi curry. Whether you are cooking a rich beef bhuna, a delicate Biyebarir (wedding-style) chicken roast, or a classic fish curry, Dhonia acts as a natural thickener and flavor balancer. It binds the oil, onions, and sharper spices (like chili and cumin) together to create that thick, rich, and deeply savory gravy base we all crave from home.
A: It has a warm, mild, slightly sweet, and lightly citrusy-earthy flavor. Ground coriander comes from the seeds of the cilantro plant and tastes very different from fresh cilantro leaves. Even if you strongly dislike fresh cilantro leaves, you will love ground coriander—it is an essential, comforting flavor profile in South Asian cooking.
A: Pure coriander powder helps create a thicker, more balanced gravy that clings to rice or paratha. Using freshly ground, well-roasted coriander can make curries, bhuna, dal, and khichuri feel closer to home-style Bangladeshi cooking.
A: Yes. Our single-ingredient spices contain 100% pure herbs and spices with zero wheat, fillers, or gluten cross-contaminants. Specialty recipe masalas are also formulated without gluten-containing ingredients.
A: We do not use artificial chemical anti-caking agents. Instead, we sun-dry ingredients to strict low-moisture thresholds before grinding and seal them immediately in moisture-resistant packaging.
A: Coriander powder brings a soothing, herbal body to your spice pastes and simmering gravies. When creating a traditional fish or vegetable curry, it works hand-in-hand with Turmeric Powder and Cumin Powder to form a thick, aromatic base. Toss in a spoonful of Chili Powder Regular for color, drop in Bay Leaves for fragrance, and crown the dish with a dusting of Garam Masala.
A: Yes. Desi Shad Roasted Coriander Powder is intended for customers looking to buy Bangladeshi spices online in the USA, subject to current product availability and shipping coverage.
উত্তর: বাঙালি তরকারিতে ধনিয়া গুঁড়া হলো ঘন ঝোল তৈরির প্রধান মূল উপাদান। গরুর মাংস কষা, বিয়েবাড়ির চিকেন রোস্ট কিংবা সাধারণ মাছের ঝোল—যেকোনো রান্নায় ঝোলকে ঘন ও সুস্বাদু করতে এটি জাদুকরী ভূমিকা রাখে। এটি তেল, পেঁয়াজ ও কড়া মসলাগুলোকে একত্রে মিশিয়ে এক চমৎকার ঘন মাখামাখা ঝোল তৈরি করে।
উত্তর: এর স্বাদ সোঁদা, হালকা মিষ্টি ও সামান্য সতেজ আমেজের। ধনিয়া গুঁড়া তৈরি হয় ধনিয়া গাছের বীজ থেকে, তাই এর স্বাদ তাজা ধনিয়াপাতার চেয়ে সম্পূর্ণ ভিন্ন। যারা তাজা ধনিয়াপাতা পছন্দ করেন না, তারাও এই ভাজা ধনিয়া গুঁড়ার উষ্ঞ সুবাস বেশ উপভোগ করবেন।
উত্তর: খাঁটি ধনিয়া গুঁড়া তরকারির ঝোলকে ঘন ও মসৃণ করে, যা ভাত বা পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। তাজা ভাঙানো ভাজা ধনিয়া গুঁড়া ব্যবহার করলে মাংস কষা, ডাল বা খিচুড়ির স্বাদ একদম দেশের বাড়ির রান্নার মতো হয়ে ওঠে।
উত্তর: ১ কেজি মুরগি, গরু বা খাসির মাংসের জন্য সাধারণ পরিমাপ হলো ১ থেকে ১.৫ টেবিল চামচ। তবে ঝোল কতটা ঘন রাখতে চান সে অনুযায়ী পরিমাণ কম-বেশি করা যায়।
উত্তর: গরুর মাংস কড়া ভুনা ও কালা ভুনা, চিকেন ঝাল ফ্রাই, খাসির মাংসের ঝোল, রুই-ইলিশ-চিংড়ির ঝোল, ভুনা খিচুড়ি, ডাল, পাঁচমিশালি সবজি, আলু ভাজি, কাচ্চি বিরিয়ানি, তেহারি এবং নানা পদের মেরিনেশনে।
উত্তর: হ্যাঁ, একদম। আমাদের মসলাগুলো শতভাগ খাঁটি, যাতে কোনো গম, ফিলার বা গ্লুটেন দূষণের সুযোগ নেই। এমনকি বিশেষ রেসিপির মিক্স মসলাগুলোতেও গ্লুটেনযুক্ত কোনো উপাদান ব্যবহার করা হয় না।
উত্তর: আমরা কোনো ধরনের কৃত্রিম কেমিক্যাল বা অ্যান্টি-কেকিং উপাদান ব্যবহার করি না। এর বদলে মসলা ভাঙানোর আগে রোদে ভালোভাবে শুকিয়ে আর্দ্রতার পরিমাণ পুরোপুরি কমিয়ে আনা হয়। এরপরই সতেজ ভাব ধরে রাখতে আর্দ্রতা-প্রতিরোধী জারে সাথে সাথে প্যাক করা হয়, যাতে মসলা জমাট না বাঁধে।
Desi Shad brings the rich heritage, authentic aroma, and unforgettable taste of traditional home cooking directly to your kitchen. Committed to 100% purity and uncompromising quality, each product is carefully processed and packed to preserve peak freshness and genuine flavor.
-
100% Pure & Fresh: Unadulterated spices processed to retain natural essential oils, vibrant color, and deep aroma.
-
Signature Blends: Expertly crafted ready-to-cook masalas for Kala Bhuna, Mejbani, Roast, Biryani, and Shahi Garam Masala.
-
Traditional Specialties: Authentic staples including handmade Daler Bori and handpicked whole aromatics.
-
Authentic Home Taste: Formulated to recreate the nostalgic warmth, comfort, and rich taste of homemade dishes.
ঘরোয়া রান্নার খাঁটি স্বাদ, মন মাতানো সুবাস এবং ঐতিহ্যকে আপনার রান্নাঘরে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ ‘দেশি স্বাদ’। শতভাগ বিশুদ্ধতা ও সর্বোচ্চ গুণমান নিশ্চিত করে আমাদের প্রতিটি মশলা ও পণ্য প্রস্তুত করা হয়, যা খাবারে এনে দেয় মায়ের হাতের রান্নার আসল তৃপ্তি।
-
১০০% নির্ভেজাল ও সতেজ: প্রাকৃতিক নির্যাস ও সুবাস অটুট রেখে স্বাস্থ্যসম্মত উপায়ে প্রক্রিয়াজাত।
-
স্পেশাল ব্লেন্ড মশলা: কালাভুনা, মেজবানি, রোস্ট, বিরিয়ানি ও শাহি গরম মশলার বিশেষ খাঁটি রেসিপি ব্লেন্ড।
-
ঐতিহ্যবাহী দেশীয় পণ্য: নিখুঁতভাবে তৈরি খাঁটি ডালের বড়ি এবং বাছাইকৃত প্রিমিয়াম আস্ত মশলা।
-
আসল দেশি স্বাদ: প্রবাস কিংবা ব্যস্ত জীবনের প্রতিটি পদে ঘরের রান্নার চেনা স্বাদ ও ঘ্রাণের নিশ্চয়তা।


Reviews
Clear filtersThere are no reviews yet.