Cumin Powder ( Roasted ) | (জিরা গুঁড়ো – ভাজা) – 450g
$11.99
Bring the warm, roasted aroma of Desi Shad Roasted Cumin Powder to your American kitchen. Sourced from Bangladesh and finely ground for rich, earthy depth, it adds the comforting taste of home to dal, bhuna, biryani, bhorta, and everyday Bangladeshi meals. Packed in a convenient food-grade container for freshness and easy use.
আমেরিকায় আপনার রান্নাঘরে নিয়ে আসুন দেশি স্বাদ ভাজা জিরার গুঁড়ার উষ্ণ ও মনোরম সুবাস। সরাসরি বাংলাদেশ থেকে সংগৃহীত আস্ত জিরা শুকনো খোলায় হালকা ভেজে মিহি করে ভাঙানো হয়, যা ডাল, মাংস ভুনা, বিরিয়ানি, ভর্তা কিংবা প্রতিদিনের বাংলা খাবারে এনে দেয় অকৃত্রিম স্বাদ ও তৃপ্তি। মসলার সতেজতা ও নিখুঁত স্বাদ বজায় রাখতে এটি ফুড-গ্রেড প্লাস্টিকের সুবিধাজনক বয়ামে বাজারজাত করা হয়েছে।
| Weight | 450 g |
|---|---|
| Dimensions | 12 × 9 × 19.5 cm |
| Origin | Bangladesh |
| Form | Powder |
| Certification | COOCertificate of Origin: Authenticates the genuine source, quality, and complete traceability of the raw spices., PhytoGuarantees the product is completely free from agricultural pests, fungi, and plant diseases., RCCVerified through laboratory testing to ensure zero harmful radioactive contamination. |
In stock
Pure Bangladeshi Roasted Cumin Powder – Gently Roasted Ground Cumin
The Aroma of Bangladeshi Dishes
There is something unforgettable about the smell of cumin slowly roasting in a dry pan—the fragrance that rises just before a family meal begins, warm and earthy, familiar and full of comfort. In Bangladeshi kitchens, roasted cumin is that quiet finishing touch that makes dal richer, bhorta deeper, and everyday food feel lovingly complete.
Desi Shad Roasted Cumin Powder brings that same nostalgic flavour to your USA kitchen. Made from carefully roasted cumin and ground into a fine powder, it delivers a deeper aroma and a smooth, savoury taste that blends beautifully into Bangladeshi cooking. Use it in dal, beef bhuna, chicken curry, biryani, marinades, and countless home-style dishes.
Crafted without artificial colors, chemicals, preservatives, or gluten, Desi Shad Cumin Powder is USDA Certified and produced in FDA-registered facilities, guaranteeing complete purity, food safety, and full adherence to US food regulations.
শতভাগ খাঁটি বাংলাদেশি ভাজা জিরা গুঁড়া – হালকা আঁচে ভাজা জিরার গুঁড়ো
বাংলাদেশি রান্নার সেই চেনা সুবাস
শুকনো কড়াইয়ে জিরা ভাজার চেনা সুবাসের মধ্যে অন্যরকম এক আকর্ষণ আছে—রান্না শুরুর আগেই যার মিষ্টি ও সোঁদা ঘ্রাণে চারপাশ মায়াময় হয়ে ওঠে। বাঙালি রান্নাঘরে ভাজা জিরার গুঁড়া হলো সেই জাদুকরী ছোঁয়া, যা ডালকে করে তোলে ঘন ও সুস্বাদু, ভর্তায় আনে গাঢ় আমেজ, আর সাধারণ তরকারিকেও করে তোলে অতুলনীয়।
প্রবাসে আপনার রান্নাঘরে ঠিক সেই চেনা তৃপ্তি পৌঁছে দিতেই দেশি স্বাদ ভাজা জিরার গুঁড়া। যত্ন সহকারে নেওয়া জিরা মিহি করে গুঁড়ো করা হয়, যা যেকোনো বাংলাদেশি রান্নায় খুব সুন্দরভাবে মিশে যায়। মসুর ডাল, গরুর মাংস ভুনা, মুরগির তরকারি, বিরিয়ানি, মেরিনেট করা খাবার কিংবা নিত্যদিনের ঘরোয়া পদের স্বাদ বাড়াতে এটি অনন্য।
কোনো কৃত্রিম রঙ, কেমিক্যাল, প্রিজারভেটিভ বা গ্লুটেন ছাড়াই এটি তৈরি। ইউএসডিএ (USDA) সার্টিফাইড এবং এফডিএ (FDA) নিবন্ধিত প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে প্রস্তুতকৃত এই মসলা আমেরিকার খাদ্য নিরাপত্তাবিধি অনুযায়ী শতভাগ খাঁটি ও নিরাপদ।
Key Features & Specifications
- Description: Ground roasted cumin for everyday cooking.
- Origin: Sourced from Bangladesh.
- Roasting style: Carefully roasted to create a deep, warm, aromatic flavour.
- Flavour profile: Earthy, nutty, savoury, and lightly smoky.
- Texture: Fine powder suitable for cooking and finishing.
- Packaging: Food-grade virgin plastic container.
- Best for: Dal, bhuna, biryani, bhorta, marinades, curries, and snack seasoning.
পণ্যের বৈশিষ্ট্য ও বিবরণ
- বর্ণনা: নিত্যদিনের রান্নায় ব্যবহারের উপযোগী শুকনো খোলায় ভাজা জিরার মিহি গুঁড়া
- উৎপত্তি: বাংলাদেশ থেকে সংগৃহীত
- ভাজার ধরন: গাঢ়, উষ্ণ ও সুবাসিত স্বাদের জন্য যত্ন সহকারে ভেজে নেওয়া
- স্বাদের বৈশিষ্ট্য: সোঁদা, হালকা বাদামি, সুস্বাদু ও মৃদু স্মোকি আমেজ
- টেক্সচার: রান্না ও পরিবেশনের উপযোগী মিহি গুঁড়া
- প্যাকেজিং: ফুড-গ্রেড ভার্জিন প্লাস্টিক বয়াম
- যাদের জন্য সেরা: ডাল, মাংস ভুনা, বিরিয়ানি, ভর্তা, মেরিনেশন, তরকারি এবং বিচিত্র স্ন্যাক্স
Perfect for Traditional & Everyday Cooking
Use Desi Shad Roasted Cumin Powder in:
- Dal: Masoor dal, moong dal, cholar dal, and dal fry.
- Bhuna dishes: Beef bhuna, chicken bhuna, mutton curry, and vegetable bhuna.
- Rice dishes: Kacchi biryani, tehari, polao, and bhuna khichuri.
- Bhorta and seasoning: Aloo bhorta, begun bhorta, tomato bhorta, and homemade spice blends.
- Fish and seafood: Fish curry, fish fry seasoning, and shrimp marinades.
- Vegetables: Chorchori, mixed vegetables, aloo bhaji, and roasted vegetables.
- Street-style snacks: Fuchka seasoning, samosa filling, and spicy snack mixes.
- Marinades: Chicken, beef, mutton, fish, and grilled vegetables.
It also works beautifully in Indian, Pakistani, Middle Eastern, Nepalese, and global recipes that call for roasted cumin.
ঐতিহ্যবাহী ও প্রতিদিনের রান্নায় চমৎকার ব্যবহার
- ডাল: মসুর ডাল, মুগ ডাল, ছোলার ডাল ও ডাল ফ্রাই।
- ভুনা খাবার: গরুর মাংস ভুনা, মুরগির ভুনা, খাসির মাংসের তরকারি ও সবজি ভুনা।
- ভাত ও খিচুড়ি: কাচ্চি বিরিয়ানি, তেহারি, পোলাও ও ভুনা খিচুড়ি।
- ভর্তা ও চাটনি: আলু ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা এবং ঘরে তৈরি নানান চাটনি।
- মাছ ও সি-ফুড: মাছের পাতলা ঝোল, মাছ ভাজার মসলা ও চিংড়ি মেরিনেশন।
- সবজি: চচ্চড়ি, পাঁচমিশালি সবজি, আলু ভাজি ও রোস্টেড সবজি।
- স্ন্যাক্স ও চটপটি: ফুচকার মসলা, সিঙারার পুর এবং চটপটি-ঝালমুড়িতে।
- মেরিনেশন: মুরগি, গরু, খাসি, মাছ কিংবা গ্রিল করা সবজি মেরিনেট করতে।
How to Use for Maximum Flavor
- Curries & Bhuna: Add ¼–½ teaspoon during the later stage of cooking or near the end of the bhuna process. This helps preserve the warm roasted aroma while adding earthy depth to beef bhuna, chicken curry, mutton curry, and vegetable dishes.
- Dal & Lentils: Stir a small amount into masoor dal, moong dal, cholar dal, or dal fry while simmering. You can also sprinkle it over the finished dal with fried garlic, dried chili, ghee, or mustard oil.
- Bhorta & Chutneys: Use roasted cumin powder as a finishing spice for alu bhorta, begun bhorta, tomato bhorta, fuchka seasoning, and homemade chutneys. It adds a warm, nutty aroma without overpowering the other ingredients.
- Marinades: Mix with yogurt, ginger, garlic, lemon juice, turmeric, coriander, chili, and salt for chicken, beef, lamb, fish, seafood, or grilled vegetables. The roasted cumin adds savoury depth to the marinade.
- Biryani & Rice Dishes: Add a small amount to the spice mixture or meat marinade for biryani, tehari, pulao, and bhuna khichuri. It pairs especially well with coriander, black pepper, garam masala, bay leaf, and cardamom.
- Suggested Starting Amount: Begin with ¼ teaspoon for a family-sized dish and increase gradually according to your preferred flavour. Roasted cumin has a concentrated aroma, so a small amount can make a noticeable difference.
সেরা স্বাদ পেতে ব্যবহারের নিয়ম
- তরকারি ও ভুনা মাংস: রান্না নামানোর কিছুক্ষণ আগে কিংবা মাংস ভুনা করার শেষ ধাপে ¼–½ চা চামচ ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিন। এতে ভেজে নেওয়া জিরার তাজা সুবাস অটুট থাকে এবং ঝোলে সুন্দর গভীরতা আসে।
- ডাল: মসুর, মুগ কিংবা ছোলার ডাল সিদ্ধ হওয়ার পর বা ডাল ফোঁড়ন দেওয়ার সময় সামান্য ভাজা জিরার গুঁড়া মিশিয়ে নিন। এছাড়া পরিবেশনের আগে রসুন ভাজা, শুকনা মরিচ, ঘি বা সরিষার তেলের সাথে উপর থেকে ছড়িয়ে দিলেও চমৎকার ঘ্রাণ পাওয়া যায়।
- ভর্তা ও চাটনি: আলু ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা, ফুচকার মসলা এবং ঘরে তৈরি চাটনিতে শেষ ছোঁয়া হিসেবে ব্যবহার করুন। এটি অন্যান্য উপাদানের মূল স্বাদ না ঢেকেই এক চমৎকার সুবাস যোগ করে।
- মেরিনেশন: দই, আদা, রসুন, লেবুর রস, হলুদ, ধনে, মরিচ ও লবণের সাথে ভাজা জিরার গুঁড়া মিশিয়ে মাংস বা মাছ মেরিনেট করুন।
- বিরিয়ানি ও চালের পদ: বিরিয়ানি, তেহারি, পোলাও বা ভুনা খিচুড়ির মসলার সাথে সামান্য যোগ করুন। ধনে, গোলমরিচ, গরম মসলা, তেজপাতা ও এলাচের সাথে এটি খুব সুন্দর মানিয়ে যায়।
- ব্যবহারের পরিমাপ: শুরুতেই খুব বেশি না দিয়ে পরিবারের রান্নার পরিমাণ অনুযায়ী ¼ চা চামচ দিয়ে শুরু করুন। ভাজা জিরার ঘ্রাণ কিছুটা কড়া হওয়ায় অল্প পরিমাণেই চমৎকার কাজ করে।
Storage Instructions
To preserve the roasted aroma and fresh flavour:
- Store in a cool, dry, dark place.
- Keep away from direct sunlight, stove heat, and steam.
- Always use a clean, dry spoon.
- Close the container tightly after every use.
- Do not allow moisture to enter the jar.
- Follow the best-before date printed on the package.
সংরক্ষণ নির্দেশিকা
- ঠান্ডা, শুকনো ও অন্ধকার স্থানে রাখুন।
- সরাসরি রোদের আলো, চুলার তাপ ও ভাপ থেকে দূরে রাখুন।
- সবসময় পরিষ্কার ও শুকনো চামচ ব্যবহার করুন।
- ব্যবহারের পর বয়ামের ঢাকনা শক্ত করে আটকে রাখুন।
- পাত্রের ভেতরে যেন কোনোভাবেই আর্দ্রতা বা পানি না ঢোকে।
A: Desi Shad cumin seeds are gently dry-roasted before milling (Bhaja Jeera), unlocking an earthy, nutty, and warm aroma that blends effortlessly into dishes without raw bitterness.
A: It is widely used as a finishing spice for dal, beef bhuna, and mutton curry, as well as a core flavor in Alu Bhorta, Fuchka masala, Tehari, and kebab marinades
A: No. It is 100% pure ground roasted cumin with zero added salt, zero anti-caking agents, zero starch fillers, and is completely gluten-free
A: Our Roasted Cumin Powder is processed and packaged in compliance with strict US and international food safety standards.
It holds the following official certifications:
FDA-Registered Facility & USDA Compliance: Manufactured under strict food hygiene, purity, and safety regulations.
Phytosanitary Certificate: Guarantees the product is completely free from agricultural pests, fungi, and plant diseases.
Radioactivity Clearance Certificate: Verified through laboratory testing to ensure zero harmful radioactive contamination.
Certificate of Origin (COO): Authenticates the genuine source, quality, and complete traceability of the raw spices.
Every batch is thoroughly tested to ensure you receive 100% pure, unadulterated, and safe spices for your family.
A: Desi Shad Roasted Cumin Powder has a warm, earthy, nutty, and lightly smoky flavour. It adds depth to Bangladeshi dal, bhuna, bhorta, biryani, marinades, and everyday curries. It can also be used in grilled meats, roasted vegetables, Middle Eastern dishes, and other savoury recipes.
A: Yes. The warm, savoury flavour works well in steak rubs, grilled chicken, roasted potatoes, carrots, cauliflower, and other vegetables. Mix it with black pepper, salt, garlic, paprika, or chili powder for a simple seasoning blend.
A: Yes. Beside your beloved Bangladeshi recipes, Desi Shad Roasted Cumin Powder is a versatile spice for tacos, beans, chili, hummus, kebabs, rice dishes, grilled vegetables, and Middle Eastern spice blends. Its earthy aroma pairs well with coriander, black pepper, garlic, lemon, and chili.
A: Yes. Add a small pinch to borhani, lassi, or other savoury yogurt-based drinks for a warm, aromatic finish. Start with a small amount because roasted cumin has a concentrated flavour.
A: Yes. Our single-ingredient spices contain 100% pure herbs and spices with zero wheat, fillers, or gluten cross-contaminants. Specialty recipe masalas are also formulated without gluten-containing ingredients.
A: We do not use artificial chemical anti-caking agents. Instead, we sun-dry ingredients to strict low-moisture thresholds before grinding and seal them immediately in moisture-resistant packaging.
A: Earthy and warm, cumin powder is essential for creating the rich foundation of a proper Bangladeshi bhuna. It blends seamlessly with Coriander Powder and Turmeric Powder as onions turn golden. Enhance the depth of your curry with Chili Powder Regular or Dry Chili, infuse the broth using Bay Leaves, and finish with Whole Garam Masala or Garam Masala for an unforgettable aroma.
উত্তর: দেশি স্বাদ ভাজা জিরার গুঁড়োয় রয়েছে চমৎকার উষ্ণ, সোঁদা ও হালকা স্মোকি সুবাস। এটি আমাদের দেশি ডাল, মাংস ভুনা, ভর্তা, বিরিয়ানি, ম্যারিনেশন এবং দৈনন্দিন তরকারিতে এনে দেয় গভীর ও খাঁটি স্বাদ। এছাড়া গ্রিল করা মাংস, রোস্টেড সবজি কিংবা মিডল ইস্টার্ন বিভিন্ন খাবারেও এটি ব্যবহার করা যায়।
উত্তর: জিরার বীজগুলো গুঁড়ো করার আগে ঐতিহ্যবাহী নিয়মে আলতো করে ভেজে নেওয়া হয়। না ভেজে সরাসরি গুঁড়ো করা জিরার তুলনায় এই প্রক্রিয়ায় জিরার সুবাস আরও গাঢ় হয় এবং স্বাদে আসে এক বিশেষ গভীরতা। এটি ডাল, নানা পদের ভর্তা, দইয়ের তৈরি খাবার কিংবা রান্নার একদম শেষ ধাপে ছড়িয়ে দেওয়ার জন্য সবচেয়ে উপযোগী।
উত্তর: হ্যাঁ, অবশ্যই! এর উষ্ণ ও মুখরোচক স্বাদ স্টেক ম্যারিনেশন, গ্রিল চিকেন, আলু, গাজর, ফুলকপিসহ বিভিন্ন রোস্টেড সবজিতে দারুণ লাগে। গোলমরিচ গুঁড়ো, লবণ, রসুন, প্যাপরিকা বা মরিচ গুঁড়োর সাথে মিশিয়ে সহজেই একটি চটজলদি সিজনিং তৈরি করে নিতে পারেন।
উত্তর: হ্যাঁ, দেশি রান্নার পাশাপাশি মেক্সিকান ও মধ্যপ্রাচ্যের খাবারেও এটি ব্যবহার করা যায়। ট্যাকোস, বিন্স, হালকা ঝাল চিলি, হামুস, কাবাব, রাইস ডিশ কিংবা গ্রিল্ড ভেজিটেবলে এটি চমৎকার স্বাদ আনে। বিশেষ করে ধনে, গোলমরিচ, রসুন, লেবু ও মরিচের সাথে ভাজা জিরার সুবাস খুব সুন্দর মানিয়ে যায়।
উত্তর: হ্যাঁ, একদম তাই! আমরা বাড়িতে রান্নায় যে বিশেষ ভাজা জিরার সুবাস ও স্বাদ পছন্দ করি, দেশি স্বাদ ভাজা জিরার গুঁড়ো ঠিক সেভাবেই প্রস্তুত করা হয়েছে। যা ডাল, ভর্তা, মাংস ভুনা, বিরিয়ানি সহ সব ধরণের ঐতিহ্যবাহী দেশি পদের জন্য উপযোগী।
উত্তর: জারের মুখ ভালোভাবে আটকে সরাসরি রোদ, চুলার তাপ, ভাপ ও আর্দ্রতা থেকে দূরে কোনো ঠান্ডা ও শুকনো জায়গায় রাখুন। মসলার ভাজা সুবাস ও গুণমান দীর্ঘদিন বজায় রাখতে সবসময় পরিষ্কার ও শুকনো চামচ ব্যবহার করুন।
উত্তর: হ্যাঁ, একদম। আমাদের একক উপাদানের মসলাগুলোতে ১০০% খাঁটি মসলাই থাকে। এতে কোনো গম, বাড়তি ফিলার বা গ্লুটেনের কোনো ভেজাল থাকে না। এছাড়া আমাদের বিশেষ রেসিপি মসলাগুলোতেও গ্লুটেনযুক্ত কোনো উপাদান ব্যবহার করা হয় না।
উত্তর: আমরা কোনো ধরনের কৃত্রিম অ্যান্টি-কেকিং কেমিক্যাল ব্যবহার করি না। এর বদলে মসলা ভাঙানোর আগে রোদে ভালোভাবে শুকিয়ে জলীয় ভাব বা আর্দ্রতা একদম কমিয়ে ফেলা হয়। এরপর সাথে সাথে এয়ারটাইট প্যাকেটে প্যাক করা হয়, যেন মসলা দীর্ঘদিন দলা না পেকে একদম ঝরঝরে থাকে।
Desi Shad brings the rich heritage, authentic aroma, and unforgettable taste of traditional home cooking directly to your kitchen. Committed to 100% purity and uncompromising quality, each product is carefully processed and packed to preserve peak freshness and genuine flavor.
-
100% Pure & Fresh: Unadulterated spices processed to retain natural essential oils, vibrant color, and deep aroma.
-
Signature Blends: Expertly crafted ready-to-cook masalas for Kala Bhuna, Mejbani, Roast, Biryani, and Shahi Garam Masala.
-
Traditional Specialties: Authentic staples including handmade Daler Bori and handpicked whole aromatics.
-
Authentic Home Taste: Formulated to recreate the nostalgic warmth, comfort, and rich taste of homemade dishes.
ঘরোয়া রান্নার খাঁটি স্বাদ, মন মাতানো সুবাস এবং ঐতিহ্যকে আপনার রান্নাঘরে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ ‘দেশি স্বাদ’। শতভাগ বিশুদ্ধতা ও সর্বোচ্চ গুণমান নিশ্চিত করে আমাদের প্রতিটি মশলা ও পণ্য প্রস্তুত করা হয়, যা খাবারে এনে দেয় মায়ের হাতের রান্নার আসল তৃপ্তি।
-
১০০% নির্ভেজাল ও সতেজ: প্রাকৃতিক নির্যাস ও সুবাস অটুট রেখে স্বাস্থ্যসম্মত উপায়ে প্রক্রিয়াজাত।
-
স্পেশাল ব্লেন্ড মশলা: কালাভুনা, মেজবানি, রোস্ট, বিরিয়ানি ও শাহি গরম মশলার বিশেষ খাঁটি রেসিপি ব্লেন্ড।
-
ঐতিহ্যবাহী দেশীয় পণ্য: নিখুঁতভাবে তৈরি খাঁটি ডালের বড়ি এবং বাছাইকৃত প্রিমিয়াম আস্ত মশলা।
-
আসল দেশি স্বাদ: প্রবাস কিংবা ব্যস্ত জীবনের প্রতিটি পদে ঘরের রান্নার চেনা স্বাদ ও ঘ্রাণের নিশ্চয়তা।


Reviews
Clear filtersThere are no reviews yet.